পৃথিবীর প্রখ্যাত দায়ী হযরত শাইখ নি'মাতুল্লাহ ইবরাহীম খলিল এফেন্দী আজ ইন্তেকাল করেছেন(ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন)


জাপানের সবচেয়ে বড় মুসলিম দায়ী হিসেবে তাকে গণ্য করা হয়। শাইখ নি'মাতুল্লাহ দ্বীনের দাওয়াতের উদ্দেশ্যে পৃথিবীর ৫৫ টিরও অধিক দেশ সফর করেন। হাজার হাজার বিধর্মী তার হাতে মুসলমান হয়েছিলেন৷


শাইখ নি'মাতুল্লাহ দশটি ভাষায় পারদর্শী ছিলেন। 

১৯৮১ সালে তিনি কমিউনিষ্ট চীন সরকারে অনুমতি নিয়ে বৈইজিংয়ে ৪০ হাজার কুরআন শরীফ বিতরণ করেন৷ এছাড়া সাইবিয়া সহ রাশিয়ার বিভিন্ন অঞ্চলে -40 ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রায় প্রচন্ড ঠান্ডাতে এই মহান দায়ী দ্বীনের দাওয়াত


মানুষের কাছে প্রচার করেছিলে। 


অনলাইন জগতে দামেস্কের সুপরিচিত আলেম শাইখ মুহাম্মাদ আসলাম তার ফেসবুক পেইজে ওনাকে নিয়ে একটি পোষ্ট করেছিলেন। সেখানে তিনি লিখেন যে, "আমার সম্মানিত ওস্তাজ আমাকে বলেছেন, শাইখ নি'মাতুল্লাহ এমন একজন দায়ী, যার দাওয়াতে প্রায় এক লাখ বিধর্মী ইসলাম গ্রহণ করেছেন। আর তিনি প্রায় ২ লক্ষের অধিক কুরআনের কপি বিভিন্ন দেশে বিতরণ করেছিলেন। এছাড়াও তিনি অসংখ্য মসজিদ নির্মাণ করেন। " 


আল্লাহ তা'আলা এই মহান দ্বীনের দায়ীর উপর রহমত বর্ষণ করুন এবং তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আমিন!

Comments

  1. The King Casino Resort - Hertzaman
    Find www.jtmhub.com the perfect 출장샵 place to sol.edu.kg stay, play, and unwind at Harrah's Resort Southern California. Get herzamanindir.com/ your points now!

    ReplyDelete

Post a Comment