দাঁতের শিরশিরানি দুর করায় তেজপাতার গুনাগুন ও প্যাক তৈরির পদ্ধতি | Matri News Health tips

 আপনারা দেখছেন মাতৃ নিউজ হেলথ টিপস। 

আজকের আলোচনা দাঁতের শিরশিরানি দুর করায় তেজপাতার গুনাগুন ও প্যাক তৈরির পদ্ধতি।

বিস্তারিত জানানোর আগে অনুরোধ জানাচ্ছি নতুন ভিডিওগুলো আগে পেতে আমাদের চ্যানেলটি সাবক্রাইব করুন ও বেল বাটনটি অন করে দিন।

আমাদের আগের টিপস টি ছিল 

সজনে ডাটা নিয়ে যা বার্ধক্যজনিত সমস্যা এবং ক্যান্সার প্রতিরোধ করে। 

এবারে বিস্তারিত


দাঁতের যত্ন নেওয়া ক্ষেত্রে যে পদ্ধতিগুলি আমরা মেনে চলি, সেগুলি কতটা সঠিক জানেন কি? ছোটবেলা থেকেই দাঁতের যত্ন নেওয়ার কথা আমরা সকলেই অনেকবার শুনেছি। বড়দের দেখাদেখি দাঁতের যত্ন নেওয়ার নানা রকম উপায়ও শিখেছি। কিন্তু দাঁতের যত্ন নেওয়া ক্ষেত্রে যে পদ্ধতিগুলি আমরা মেনে চলি, সেগুলি কতটা সঠিক জানেন কি?

দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য কত কিছুই না করেন আপনি! দামি টুথপেস্ট থেকে শুরু করে দন্ত চিকিৎসকের কাছে নিয়মিত যাওয়া, শুধুমাত্র হলদে দাঁতগুলোকে সাদা ঝকঝকে করার জন্য। তবে এ সব প্রয়োজনই হবে না, যদি একটি ঘরোয়া উপাদান দাঁত ঝকঝকে সুন্দর করার কাজে ব্যবহার করেন। উপাদানটি হল তেজপাতা। সাধারণত, এই উপাদানটি রান্নাতেই ব্যবহৃত হয়। তবে এই তেজপাতা দিয়েই প্রাকৃতিক উপায়ে সুন্দর ঝকঝকে করে নিতে পারবেন আপনার দাঁতগুলোকে! কী ভাবে? চলুন জেনে নেওয়া যাক, দাঁত সুন্দর ঝকঝকে করতে তেজপাতা ব্যবহারের পদ্ধতি...

দাঁতের শিরশিরানি দুর করায় তেজপাতার গুনাগুন ও প্যাক তৈরির পদ্ধতি | Matri News Health tips
দাঁতের শিরশিরানি দুর করায় তেজপাতার গুনাগুন
ও প্যাক তৈরির পদ্ধতি | Matri News Health tips

দাঁত সাদা করতে তেজপাতা দারুণ উপকারী। তবে এই তেজপাতাকে মেশাতে হবে কোনও টক ফলের সঙ্গে। যেমন, কমলা লেবু বা পাতি লেবুর খোসার সঙ্গে।


উপকরণ:

তেজপাতা ৪টি (কাঁচা বা শুকনো সব রকমেই হবে),

কমলা লেবু বা পাতি লেবুর খোসা (তেজপাতার সম পরিমাণ),

মুখে দুর্গন্ধের সমস্যা বা মাড়িতে ব্যথা থাকলে লবঙ্গ ২-৩টি।

এবছর গরমে ঘামাচির থেকে মুক্তি পেতে আগে থেকেই মেনে চলুন এই নিয়মগুলি

দাঁতের শিরশিরানি দুর করায় তেজপাতার গুনাগুন ও প্যাক তৈরির পদ্ধতি | Matri News Health tips
দাঁতের শিরশিরানি দুর করায় তেজপাতার গুনাগুন ও
প্যাক তৈরির পদ্ধতি | Matri News Health tips

ইউরিক অ্যাসিডে দুর্বল, কমে আসছে হাঁটাচলার গতি? জেনে নিন কী করবেন



প্যাক তৈরির পদ্ধতি:

• প্রথমে তেজপাতা বেটে নিন বা মিহি গুঁড়ো করে নিন।

• কমলা লেবু বা পাতি লেবুর খোসা শুকিয়ে লবঙ্গের সঙ্গে মিশিয়ে গুঁড়ো করে নিন।

• এ বার এই সব উপকরণের সঙ্গে সামান্য নুন মিশিয়ে নিন।

মনে রাখবেন, ফলের খোসা অবশ্যই শুকিয়ে নিতে হবে। কারণ, কাঁচা অবস্থায় এগুলি দাঁতের ক্ষতি করতে পারে।


দাঁতের শিরশিরানি দুর করায় তেজপাতার গুনাগুন ও প্যাক তৈরির পদ্ধতি | Matri News Health tips
দাঁতের শিরশিরানি দুর করায় তেজপাতার গুনাগুন ও
প্যাক তৈরির পদ্ধতি | Matri News Health tips

ব্যবহার বিধি:

এই গুঁড়োটি সামান্য জলের সঙ্গে মিশিয়ে সপ্তাহে ৩ দিন অন্তত এক বেলা দাঁত মাজুন। রোজ মাজার প্রয়োজন নেই, এতে দাঁতের ক্ষতি হতে পারে। দাঁতের হলদে ভাবের ওপর নির্ভর করবে, সপ্তাহে দু’দিন না তিন দিন ব্যবহার করবেন। ব্যস, একেবারে সামান্য খরচে পেয়ে যান সাদা ঝকঝকে, সুন্দর দাঁত।


আমাদের মাতৃ নিউজ পরবর্তী হেলথ ট্রিপসটি হবে শিশুর কাশি কমানোর উপায় নিয়ে। তাই চ্যানেলটি সাবক্রাইব করে সাথেই থাকুন।

আমাদের আগের টিপস টি ছিল 

সজনে ডাটা নিয়ে যা বার্ধক্যজনিত সমস্যা এবং ক্যান্সার প্রতিরোধ করে। 



Comments